শেখ হাসিনাকে ফেরাতে তৎপরতা, কুবির ১১ শিক্ষককে ঘিরে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৮:৪০ পিএম


শেখ হাসিনাকে ফেরাতে তৎপরতা, কুবির ১১ শিক্ষককে ঘিরে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: কুবি প্রতিনিধি

বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ‘শেখ হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা’ শীর্ষক সংবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১১জন শিক্ষক জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই শিক্ষকদের পরিচয় ও কার্যক্রম যাচাইয়ে চার সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের তৎপরতা এবং নামকরণ পরিকল্পনা প্রসঙ্গে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১ জন সংশ্লিষ্ট শিক্ষকের পরিচয় ও কার্যক্রম নিরূপণের লক্ষ্যে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে। সদস্য হিসেবে রয়েছেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফয়সাল বিন আবদুল আজিজ এবং আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক পিন্টু চন্দ্র পাল। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান।

অফিস আদেশ অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission